ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক ইরান হামলার ‘পরবর্তী ধাপ’ শুরু, ঘোষণা ইসরাইলের দীর্ঘ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি তেহরানের, নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়া অগণিত শুভেচ্ছায় ভালো আছি -তানিয়া বৃষ্টি আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি সংসদের শুরুতেই সরকারকে চাপ দেবে বিরোধী দল বাজারদর: সবজি-মাংস আগের দামে ডিমের দাম আরও কম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আহতদের চিকিৎসার ভার নেবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
  • ৬৭৯ বার

রাজধানীর হোসনি দালানে তাজিয়া মিছিল শুরুর প্রস্তুতির সময় দুর্বৃত্তের ছোড়া বোমা হামলায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তাদের সবার চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে।

নাসিম বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্যই এ বোমা হামলা করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাকিদের খুব দ্রুত আইনের আওয়তায় আনা হবে।

শুক্রবার দিবাগত রাতে তাজিয়া মিছিল বের করার সময় দুর্বৃত্তদের ছোড়া বোমায় এক কিশোর নিহত হয়। আহত হন শতাধিক লোক। তাদের ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

আহতদের চিকিৎসার ভার নেবে সরকার

আপডেট টাইম : ১১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫