ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ঢাকায় ভারী বৃষ্টি হবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
  • ৫২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকায় আজ শনিবারও বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেল থেকে সারা রাত ঢাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ফণী দুর্বল হয়ে যখন বাংলাদেশে ঢুকবে, তখন ঢাকায় ভারী বৃষ্টি হবে।  ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে মেঘাচ্ছন্ন হয়ে আছে ঢাকার আকাশ। ছবি: জামিল খানঘূর্ণিঝড় ফণীর প্রভাবে মেঘাচ্ছন্ন হয়ে আছে ঢাকার আকাশ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ জানান, গতকালের মতো আজও ঢাকায় বৃষ্টি থাকবে। দুপুরের পর এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের মধ্যাঞ্চল দিয়ে একেবারের ভারতের মেঘালয়ের দিকে চলে যাবে। এ কারণে ঢাকাতেও আজ ভারী বৃষ্টি হবে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ শনিবার দুপুরের পর থেকে যেকোনো সময় ঢাকায় ভারী বৃষ্টি হবে। ছবি: জামিল খানঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ শনিবার দুপুরের পর থেকে যেকোনো সময় ঢাকায় ভারী বৃষ্টি হবে। আবহাওয়া অধিদপ্তরের ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের মতো এ বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেছে উল্লেখ করে বলা হয়, আজ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারী বৃষ্টি হবে আজ

আপডেট টাইম : ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯