ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আশুরার শাশ্বত বাণী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫
  • ৭৯০ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়।
আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
কারবালা প্রান্তরে শাহাদতবরণকারীসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মো: আব্দুল হামিদ বলেন, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইসলামে সবসময় আল্লাহর একত্ববাদ ও ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
পবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য, সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন উল্লেখ করে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠা করতে গিয়েই হযরত ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারের সদস্যগণ এ দিন ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহীদ হন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ¦ল হয়ে আছে।
ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম উল্লেখ করে রাষ্ট্রপতি আরো বলেন, এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোন স্থান নেই।
তিনি পবিত্র আশুরার এই দিনে সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

আশুরার শাশ্বত বাণী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫