ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আসামি শমী কায়সারের বিরুদ্ধে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মুঠোফোন চুরির ঘটনায় সাংবাদিকদের আটকে রেখে ‘চোর’ বলে সম্বোধন করায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট ও অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আমলে নিয়েছেন আদালত। এই মামলাটি তদন্ত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ওসিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বাদী স্টুডেন্ট জার্নাল বিডির (অনলাইন পত্রিকা) সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘দায়ের করা মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে ওসি রমনাকে তদন্তের আদেশ দেন। আর এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ জুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন।’ এর আগে আজ মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন মিঞা মো. নুজহাতুল হাসান। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর অভিযোগের বিষয়ে বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। বাদীর আইনজীবী মেহেদী হাসান জানিয়েছেন, মামলায় তারা আসামি শমী কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

মামলায় বলা হয়, গত ২৪ এপ্রিল শমী কায়সার তার মোবাইল চুরির ঘটনা নিয়ে দুপুরে প্রায় আধাঘণ্টা অর্ধশত সংবাদকর্মীকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আটকে রাখেন। ওই সময় তার নিরাপত্তাকর্মীরা সংবাদকর্মীদের দেহ তল্লাশি করেন। কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে চাইলে তাদের ‘চোর’ বলেও সম্বোধন করেন শমী কায়সার। এ ঘটনায় সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে টেলিভিশন ক্যামেরার ফুটেজে ধরা পড়ে লাইটিংয়ের এক কর্মী অভিনেত্রীর মোবাইল ফোনটি চুরি করেছে। তখন ‘দুঃখপ্রকাশ’ করেন শমী কায়সার। মামলায় আরও বলা হয়, শমী কায়সারের উক্তরূপ আচরণে বাদী ও সংবাদিকদের শত কোটি টাকার মানহানি হয়েছ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আসামি শমী কায়সারের বিরুদ্ধে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ

আপডেট টাইম : ১২:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯