ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোনের কলরেট বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোনের কলরেট বাড়ছে। এসএমপির বিধিনিষেধের কারণে অপারেটরটির গ্রাহকদের কলরেট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিটিআরসিতে এক বৈঠকে গ্রামীণফোনের এসএমপির বিষয়ে আলোচনা করে কলরেট বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন কলরেট অনুযায়ী গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেটে আরও ৫ পয়সা যোগ করা হচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার চাহিদা অনুযায়ী গ্রামীণফোনের কলরেট বাড়ানো হবে। তবে কী পরিমাণ বাড়তে পারে জানতে চা্ইলে তিনি বলেন, ৫ পয়সা বাড়তে পারে।

গ্রামীণফোন অপারেটরে প্রতি মিনিট সর্বনিম্ন কলরেট ৫০ পয়সা। এছাড়া গড় কলরেট ৭০ পয়সা প্রতি মিনিট। কলরেট বাড়ার ফলে গ্রামীণফোনের গ্রাহকদের ওপর বাড়তি প্রভাব ফেলবে।

সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা সম্পন্ন পরিচালনাকারী হিসেবে ঘোষণার পর গত ১৭ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সভায় গ্রামীণফোনের ওপর নতুন বিধি-নিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোনের কলরেট বাড়ছে

আপডেট টাইম : ১২:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯