ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাশরাফি কন্যার কণ্ঠে সুমধুর কোরআন তিলাওয়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ৫২০ বার

হাওর বার্তা ডেস্কঃ নাম ঘোষণা হলো, এরপর মাইকের সামনে এসে উপস্থিত হলো সুন্দর ফুটফুটে, পুরো শরীর ঢাকা সাদা জামা এবং সাহা হিজাব পরা সাত-আট বছর বয়সী একটি মেয়ে। আউজুবিল্লাহ, এবং বিসমিল্লাহ, পড়ে শুরু করল পবিত্র কোরআনের সুরা দোহা তিলাওয়াত।

ছোট্ট কণ্ঠে সুন্দর এবং সঠিকভাবে তেলাওয়াত শেষ করার পর সঞ্চালক এসে জানালেন, ছোট্ট ফুটফুটে মেয়ে শিশুটি হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেয়ে হুমায়রা মর্তুজা সোফি।

পরে সেই তিলাওয়াতের ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন মাশরাফির সহধর্মীণী সুমনা হক সুমি। সেখানে তিনি ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, কুরআনক ভয়েস-প্রতিযোগিতায় হুমায়রা মোর্ত্তজা সোফি (২৭/০৪/১৯)।’ অর্থাৎ বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে জাতীয় সংসদের সদস্য, বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির কন্যা হুমায়রা।

শনিবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি রাজদর্শন হলে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা।

আহলুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আট বিভাগের ২০ জেলা থেকে মোট ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত ১৫০ জন হাফেজকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাশরাফি বিন মোর্তুজা নিজেই।

সেখানেই কোরআন তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করে দেন মাশরাফি কন্যা। মাশরাফির স্ত্রী সুমনা হকের পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাশরাফি কন্যার কণ্ঠে সুমধুর কোরআন তিলাওয়াত

আপডেট টাইম : ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯