ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রেমের টানে ফরিদপুরে মার্কিন নারী ব্যাংকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার ভালোবাসার টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ফরিদপুরে এসেছেন এক মার্কিন নারী। তার নাম শ্যারুন খান (৪০)। তিনি পেশায় ব্যাংকার। ভালোবাসার টানে বাংলাদেশে এসে গত ১০ এপ্রিল বিয়ে করেছেন ফরিদপুরের ছেলে মো. আশরাফ উদ্দিন সিংকুকে (২৬)।

আশরাফের পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শ্যারুন আর আশরাফের। পরে তা পরিণয়ে গড়ায়। পরিচয়ের সূত্র ধরে একসময় শ্যারুন বিয়ের প্রস্তাব দিলে রাজি হন আশরাফ। শ্যারুনকে বিয়ে করায় আশরাফ ও তার পরিবারও খুশি।

এদিকে, শ্যারুনকে দেখতে প্রতিদিনই আশরাফদের বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। শ্যারুনও সবার সঙ্গে বাংলায় কথা বলার চেষ্টা করছেন। আশরাফের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। দুই বোন এক ভাইয়ের মধ্যে আশরাফ সবার বড়। বাবা পানিসম্পদ মন্ত্রণালয়ের গাড়িচালক। বাবা ঢাকায় থাকলেও পরিবারে অন্য সদস্যরা ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারে থাকেন।

এ বিষয়ে আশরাফ জানান, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আমেরিকান ব্যাংক কর্মকর্তা শ্যারুনের সঙ্গে। কথা বলার একপর্যায়ে সে বিয়ে করার কথা জানায়। আর এরই একপর্যায়ে গত ৬ এপ্রিল বাংলাদেশে আসে শ্যারুন। গত ১০ এপ্রিল তারা ঢাকায় বিয়ে করেন। শ্যারুন মুসলিম হওয়াতে বিয়েতে কোনো ঝামেলা হয়নি।

শ্যারুন বলেন, বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। এছাড়া আমার স্বামী, তার পরিবার ও এদেশের মানুষসহ গোটা পরিবেশ খুবই ভালো লেগেছে। আশা করছি, ২১ এপ্রিল চলে যাওয়ার পর দ্রুত আবার এখানে ফিরে আসবো।

এদিকে, পরিবারের সবাই বিদেশি বউ পেয়ে বেশ খুশি। এলাকায় আসার পরে স্থানীয় পাড়া-প্রতিবেশীরাও তাদের দেখতে আসছে। সবাই তাদের বিয়েকে স্বাগত জানিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে আশরাফের মা নার্গিস আক্তার বলেন, আমি খুব খুশি এমন পুত্রবধূ পেয়ে। সে আমাকে আম্মু বলে ডাক দিলে খুব ভালো লাগে। আমি তাদের জন্য দোয়া করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রেমের টানে ফরিদপুরে মার্কিন নারী ব্যাংকার

আপডেট টাইম : ০৫:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯