ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নাতি হারানোর বেদনায় বিমানবন্দরেই কাঁদলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলংকায় হোটেলে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান। ৮ বছরের ছোট্ট জায়ান ছিল বেশ আদরের। পরিবারের সবাইকে মাতিয়ে রাখত সে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই দাদু বলে জড়িয়ে ধরত জায়ান।

সেই নাতিকে হারানোর বেদনায় ব্রুনাই থেকে ফিরেই বিমানবন্দরেই আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফজলুল করিম সেলিমের সঙ্গে দেখা হওয়া মাত্রই কান্নাজড়িত কণ্ঠে তাকে সান্ত্বনা দেন। শেখ ফজলুল করিম সেলিমের ঘাড়ে হাত রেখে সান্ত্বনা দেন বোন শেখ হাসিনা। এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

গত রোববার শ্রীলঙ্কার বিভিন্ন গীর্জা ও হোটেল ভয়াবহ বোমা হামলা চালানো হয়। একটি হোটেলে চালানো হামলায় নিহত হয় জায়ান। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল জায়ান।

শ্রীলংকায় আত্মঘাতী সিরিজ বোমা হামলায় এ পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নাতি হারানোর বেদনায় বিমানবন্দরেই কাঁদলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯