ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটযুদ্ধে বাংলার ১১ জন কোটিপতি প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • ৪৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটযুদ্ধে বাংলার ১১ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। তার মধ্যে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়, তৃণমূলের খালিলুর রহমান, বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরসহ উল্লেখ্যযোগ্য।

কোটিপতি প্রার্থীর তালিকায় প্রথমে কে?
জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী খালিলুর রহমান কোটিপতি প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি। নির্বাচনী হলফনামায় এমনটাই জানিয়েছেন তিনি। এরপরই রয়েছেন কংগ্রেসের মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭ কোটি টাকা।

কোটিপতির তালিকায় প্রণবপুত্রও
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী। এককালে এই আসন থেকে লড়েছেন তাঁর বাবা প্রণব। প্রণবপুত্র অভিজিতের সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকা।

আর কারা রয়েছেন তালিকায়?
মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নূর, ও মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূলপ্রার্থী মোয়াজ্জেম হোসেন, প্রত্যেকের সম্পত্তির পরিমাণ ১ কোটি বলে ঘোষিত হয়েছে নির্বাচনী হলফনামায়। ২ কোটি টাকার সম্পত্তির অধিকারী কংগ্রেসের বালুরঘাটের সাংসদ আব্দুস সাদেক সরকার।

কোটিপতির তালিকায় বিজেপি প্রার্থীরা
মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির, মালদা উত্তরের খগেন মুর্মু, ও মালদা দক্ষিণের শ্রীরূপা মিত্র চৌধুরীও কোটি টাকার সম্পত্তির অধিকারী বলে নির্বাচনী হলফনামায় জানানো হয়েছে।

কোটিপতি বাম প্রার্থী
মালদা উত্তরের সিপিআই-এম প্রার্থী বিশ্বনাথ ঘোষ নিজের সম্পত্তির পরিমাণ ১ কোটি ঘোষণা করেছেন। উল্লেখ্য, তৃতীয় দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট ১১ জন প্রার্থী কোটিপতি হিসাবে চিহ্নিত হয়েছেন। পাশাপাশি ১৫ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক মামলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটযুদ্ধে বাংলার ১১ জন কোটিপতি প্রার্থী

আপডেট টাইম : ১১:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯