ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশাখে সূর্যের দাপট একটু বেশি থাকে। তবে এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা হওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল মাসে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবাহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল কালাম মল্লিক সাংবাদিদের বলেন, একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। আগামী দিনগুলোতে গরম আরও বেড়ে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের রাজশাহী, পাবনা, যশোর, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও রোববার এর সঙ্গে যুক্ত হয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, ফেনী ও পটুয়াখালী অঞ্চলসহ পুরো খুলনা বিভাগ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে এক দশমিক ৮ ডিগ্রি। একইভাবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (রোববার) ৩৪ দশমিক ৪ ডিগ্রি থেকে বেড়ে সোমবার ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস হয়।

দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত নেই বললেই চলে। রোববার খুলনার কুমারখালি এলাকায় ৫১ মিলি মিটার বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল এবং ফরিদপুর এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এছাড়ও কোন এলাকায় বৃষ্টিপাত হয়নি।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে

আপডেট টাইম : ০৭:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯