ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে মুসলমানদের মসজিদ নির্মাণের পক্ষে রায় দিল ফ্রান্সের আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজ শহরে কোনোভাবেই মসজিদ তৈরি করতে দেবেন না ফ্রান্সের ‘ম্যান্টিস-লা ভিল’ শহরের মেয়র সায়রিল নাউথ। এদিকে মুসলমানরাও নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণের দাবি ছাড়েনি।

ফলে বিষয়টিকে আদালতে নিয়ে যায় স্থানীয় মুসলমানরা। ফরাসি আদালত অবশ্য বিষয়টিকে মুসলমানদের পক্ষেই রায় দেন। পাশাপাশি মেয়রকে এ ধরনের আচরণের জন্য জরিমানাও করা হয়।

মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ায় শহরের মেয়র সায়রিল নাউথকে তিন হাজার ইউরো জরিমানা করা হয়। গত ১১ জুলাই আদালতের দেওয়া রায়ে মেয়রকে মসজিদটি নির্মাণের অনুমতি দিতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়।

এর পরেও আদেশ মানা না হলে প্রতিদিন ১৫০ ইউরো করে জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে।

সাউথ ম্যান্টেস মুসলিম সমিতির পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট আব্দুলআজিজ এল জওহারি বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনার পেছনে মেয়রের অভ্যন্তরীণ রাজনীতি জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

জওহারি মেয়রের সমালোচনা করে বলেন, অভ্যন্তরীণ কারণে মেয়র আইনকে পদদলিত করে জনগণের দাবিকে দীর্ঘসূত্রতাপূর্ণ ও ব্যয়বহুল করে তুলেছেন। এতে যে অর্থ ব্যয় হচ্ছে তা অন্য ভালো কাজে খরচ করলে জনগণ উপকৃত হতো বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ইউরেশিয়া রিভিউ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে মুসলমানদের মসজিদ নির্মাণের পক্ষে রায় দিল ফ্রান্সের আদালত

আপডেট টাইম : ০১:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯