ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মাঠে মাঠে সোনালী ধানের স্বপ্নে আতঙ্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে আধা পাকা ইরি-বোরো ধানের গাছ। হলদে সবুজাভ ধানে স্বপ্ন বুনছেন উপজেলার শত শত কৃষক। তবে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে স্বপ্ন ভাঙার আশঙ্কাও রয়েছে তাদের মনে।

উপজেলার মোগড়া ইউপির বোরো চাষি মো. তাজুল ইসলাম বলেন, ১০-১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। গত বছর শিলাবৃষ্টি, ঝড়, বন্যায় সব ধান নষ্ট হয়েছিল। তাই আকাশে মেঘ দেখলেই ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা জাগে।

চলতি মৌসুমে উপজেলার সাত হাজার হেক্টর জমিতে বি-আর ২৮, বি-আর ২৯, হীরা জাগরনীসহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করা হয়েছে। পৌর শহরের তারাগন, দেবগ্রাম, খরমপুর, দূর্গাপুর, মোগড়া, মনিয়ন্দ, ধরখারে বিস্তীর্ণ জমিতে সোনালী ধানের সমারোহ দেখা গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মাঠের সোনালী ধানের দিকে চেয়েই সময় পার করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, রোগবালাই কম হওয়ায় এ বছর ধানের অবস্থা ভালো। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুল থাকলে বাম্পার ফলন হবে। ফলন ভাল রাখতে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ দেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাঠে মাঠে সোনালী ধানের স্বপ্নে আতঙ্ক

আপডেট টাইম : ০৫:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯