ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শুক্রবার দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। একইসঙ্গে পুলিশের কোনো সদস্যের এ ঘটনায় অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ প্রধান আরো বলেন, ‘এ ঘটনায় জড়িত ও সন্দেহভাজন অনেককেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তের সাপেক্ষেই ফেনীর সোনাগাজী থানার ওসিকে এরই মধ্যে সরিয়ে দেয়া হয়েছে। তারপরও তদন্ত হচ্ছে। তদন্তে তার কোনো অবহেলা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘সন্তানের নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে প্রথম শিক্ষা পরিবার থেকে পায়। তাই তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশকে জানতে হলে এর অভ্যুদয়ের সঠিক ইতিহাস জানতে হবে। লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলায় অংশ নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে

আপডেট টাইম : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯