ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইটভাটার বিষাক্ত গ্যাসে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে পদ্মা ইটভাটার বিষাক্ত গ্যাসে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মৌজায় স্থাপিত পদ্মা ইট-ভাটার বিষাক্ত গ্যাসে ওই এলাকায় অর্ধশতাধিক কৃষকের প্রায় ১শ বিঘা জমির ইরি-বোরো ধান পুড়ে চিটা হয়ে গেছে। এ ব্যাপারে চকনুর ও বৈকুণ্ঠপুর গ্রামের অর্ধশতাধিক কৃষক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হক মন্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ইট পোড়ার মৌসুম শেষ করার লক্ষে শ্রমিকরা ভাটার পশ্চিম পাশের ৩টি ক্লেন একযোগে খুলে দেন। এ সময় ভাটা থেকে নির্গত গ্যাসে চকনুর বৈকুণ্ঠপুর মৌজার প্রায় ১শ বিঘা জমির বোরো ধানের শীষ পুড়ে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকার প্রান্তিক ও বর্গা চাষী হাবিবুর রহমান হেনা, ইমরান, সহিদুল ইসলাম, আব্দুল বারিক, শাহেদ আলী, আব্দুল মালেক, হায়দার আলী, কামরুলসহ অর্ধশতাধিক কৃষকের ঘরে চলছে কান্নার মাতম। ভাটা মালিক লিটন বলেন, আমি এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখিত ও কৃষকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইটভাটার বিষাক্ত গ্যাসে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

আপডেট টাইম : ১২:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯