ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মরম আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার শিমুলকান্দি চাঁন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, ২ টি রামদা, ১ টি চাপাতি, ২৫ বোতল ফেনিসিডিল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত মরম আলী ভৈরব উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ডাকাত ধরতে চাঁনপুর যাচ্ছিল। এ সময় চাঁনপুর ব্রিজের কাছে থেকে একদল ডাকাত পুলিশের উপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি করলে মরম আলী নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মরম আলীকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত মরম আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরম ডাকাত ১২ আন্তজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ভৈরব থানায় মার্ডার ও ডাকাতির মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত

আপডেট টাইম : ১০:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯