ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে আগামী ১১ এপ্রিল। দেশটির অনেক তরুণ হয়তো এবারই প্রথম কোনো নির্বাচনে ভোটার হয়েছেন। কিন্তু উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ড. শ্যাম বাবু সুবুধির এটি ৩২তম নির্বাচন। তবে শুধু ভোটার হিসেবেই নয় প্রত্যেকটি নির্বাচনেই তিনি প্রার্থী হয়ে প্রতিবারই হেরেছেন।

ভারতভিত্তিক সংবাদ সংস্থা এএনআই বলছে, উড়িষ্যার ড. শ্যাম বাবু সুবুধি ১৯৬২ সাল থেকে লড়ছেন নির্বাচনী ময়দানে। মোট ৩২ বার নির্বাচন করে প্রতিবার হারলেও থেমে যাননি। আসন্ন লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়েছেন তিনি।

এএনআই এক টুইট বার্তায় জানানো হয়েছে, শ্যাম বাবুর বয়স এখন ৮৪ বছর। উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে এবারের লোকসভা নির্বাচনে আবারও মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯৬২ সাল থেকে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে আসছেন তিনি।

এএনআইকে ড. শ্যাম বাবু বলেন, ‘আমি ৩২ বার বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিবারই হেরেছি; কিন্তু তারপরও দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রাম আমাকে চালিয়ে যেতে হবে। হার-জিত পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে আমার এই লড়াই আমি চালিয়ে যাব।’

শ্যাম বাবু নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট। তার ওই প্রতীকে লেখা ‘প্রধানমন্ত্রী প্রার্থী’। অনেকেই তার এমন সাহসী কাজের প্রসংশা করলেও শেষ পর্যন্ত পাশে থাকেন না। তাইতো নিজের কাজ নিজেই করতে হয়। নিজের নির্বাচনী প্রচার করতে একাই ঘরে ঘরে গিয়ে ভোট চান।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট পর্ব। সাত দফায় এই ভোটগ্রহণ শেষ হবে ১৯ মে। আর ফল প্রকাশ হবে ২৩ মে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি

আপডেট টাইম : ০১:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯