ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছের দাম ৪ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে জেলের জালে ২০০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার ভোরে জকিগঞ্জের ডুবাইচর এলাকার কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে।

দুপুরে সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়েছে ২০০ কেজি ওজনের বিশাল আকৃতির এ বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় জমান স্থানীয়রা।

জকিগঞ্জ থেকে মাছটি কিনে দুপুরে সিলেট নগরের লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন, মখলিছ মিয়া ও শাহাব উদ্দিন। তারা মাছটির দাম হাঁকেন ৪ লাখ টাকা। তবে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা মাছটির দাম উঠেছে।

মাছ ব্যবসায়ী মখলিছ মিয়া বলেন, সকালে মাছটি কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি নিয়ে আসেন লালবাজারে। বাজারে তোলার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে।

তিনি বলেন, পর্যাপ্ত দাম না পেলে সোমবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আমরা বেশি দাম দিয়ে মাছটি কিনেছি। কেনা দাম না ওঠায় মাছটি বিক্রি করিনি।

জাগোনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছের দাম ৪ লাখ টাকা

আপডেট টাইম : ১২:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯