ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১১ জন নিহত ও ৩৪ জন আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়া বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১১ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। রবিবার রাত ১১টার দিকে নিলাই থেকে কুয়ালালামপুর বিমানবন্দরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার রাতে নিলাই থেকে কুয়ালালামপুর বিমানবন্দরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন বাংলাদেশিসহ ১০ জন কর্মী নিহত হয়। এর পর হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

বাসে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই বিদেশি শ্রমিক। আহতদের দেশটির সারডাং, পুত্রজায়া, বান্টিং ও কাজাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ালালামপুর বিমানবন্দরগামী বাসের যাত্রীরা নিলাই এলাকার হোস্টেলে থাকতো। তারা কাজের জন্য বিমান বন্দরে যাচ্ছিল। দেশটির সেপাং পুলিশের প্রধান সহকারী অফিসার জুলফিকার আদমশাহ বলেন, পরিবহন আইন ১৯৮৭ সেকশন ৪১ (১)-এর অধীনে এই দুর্ঘটনার তদন্ত চলছে।

ওই অঞ্চলের অগ্নিনির্বাপক ও উদ্ধার অভিযান বিভাগের প্রধান মোহাম্মদ ফাদিল সালেহ বলেন, আমরা রাত ১১ টা ১৬ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে ফোন পাই।

তিনি আরো বলেন, দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধারে আমাদের হিমশিম খেতে হয়। তাদের উদ্ধারের জন্য বাসের বিভিন্ন অংশ কাটতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১১ জন নিহত ও ৩৪ জন আহত

আপডেট টাইম : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯