ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পুলিশ-প্রশাসনে রদবদলে মমতার তীব্র প্রতিক্রিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ভোটের মাত্র পাঁচ দিন আগে পুলিশ-প্রশাসনে রদবদলের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কর্মকর্তাদের বদলির ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।

কলকাতা ও বিধাননগরের দুই পুলিশ কমিশনার এবং বীরভূম ও ডায়মন্ড হারবারের দুই পুলিশ সুপারকে বদলির সিদ্ধান্তে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বদলির সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার জন্য কমিশনকে অনুরোধ করেছেন তিনি। একইসঙ্গে, কার নির্দেশে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়, তা তদন্ত করে দেখারও দাবি জানিয়েছেন মমতা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে ভারতের কলকাতা ও বিধাননগরের দুই পুলিশ কমিশনার এবং বীরভূম ও ডায়মন্ড হারবারের দুই পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়া কোচবিহারের জন্য আলাদা পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে দেশটির নির্বাচন কমিশন।

এর আগে কলকাতা ও বিধাননগর- এই ২ পুলিশ কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রদবদলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পুলিশ-প্রশাসনে রদবদলে মমতার তীব্র প্রতিক্রিয়া

আপডেট টাইম : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯