ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রেক্সিট বিলম্বের বিল ১ ভোটে পাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে আগের সব প্রস্তাবই যুক্তরাজ্যের আইনসভায় প্রত্যাখ্যাত হয়েছে। তবে এবার ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে বিলম্বের বিলটি আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মাত্র এক ভোটে পাস হয়েছে। এখন এই বিলটি আইনে পরিণত হওয়ার জন্য আইনসভার উচ্চকক্ষ লর্ডসভার অনুমোদন পয়োজন হবে। তাছাড়া ইইউকে এই বিলম্বসংক্রান্ত বিলটি অনুমোদন দিতে হবে।

মূলত প্রধানমন্ত্রী থেরেসা মে লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রেক্সিট নিয়ে অচলাবস্থার অবসান ঘটাতে একমত হওয়ার পরই প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। বিলটি উত্থাপন করেন সাবেক শ্রমমন্ত্রী ইভেতে কোপার।

কোনো চুক্তি ছাড়া ইইউ থেকে বের হওয়া ঠেকাতেই মূলত এই প্রস্তাবটি পাস করা হয়েছে। পূর্ববর্তী আইন অনুযায়ী যুক্তরাজ্যের ১২ এপ্রিলের মধ্যে ইইউ থেকে বের হওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই বাধ্যবাধকতা পূরণে ইইউর দেশগুলোর সঙ্গে করা একাধিক চুক্তি প্রতিনিধি পরিষদে নাকচ হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রেক্সিট বিলম্বের বিল ১ ভোটে পাস

আপডেট টাইম : ০১:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯