ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নিউজিল্যান্ডে মসজিদে হামলা, দোয়া চাইলেন মুশফিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে মসজিদে অজ্ঞাত বন্দুকধারী হামলা চালিয়েছে। হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুশফিকরা।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় আল্লাহ আজ আমাদের রক্ষা করেছেন…আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশ ক্রিকেট দলের আরেক মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, পুরো দল বন্দুকধারীদের হামলা থেকে রক্ষা পেয়েছে! ভয়াবহ অভিজ্ঞতা হলো, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ক্রাইস্টচার্চ শহরের হাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার বেলা দেড় টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঠিক কত জন নিহত বা আহত হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি বলে বিবিসির খবরে বলা হয়েছে।

জানা যায়, অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ওই মসজিদে নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশকালে সেখানকার স্থানীয় একজন মসজিদে ঢুকতে নিষেধ করেন।

ওই ব্যক্তি জানান, সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তৎক্ষণাৎ বাংলাদেশি খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে দৌড়ে হ্যাগলি ওভালে চলে আসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বলেছেন, বাসে করে দলের বেশিরভাগ সদস্যই মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দলের সবাই নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, ক্রাইস্টচার্চের সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন, নিউজিল্যান্ডের ইতিহাসের কলঙ্কময় দিনগুলোর একটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নিউজিল্যান্ডে মসজিদে হামলা, দোয়া চাইলেন মুশফিকরা

আপডেট টাইম : ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯