ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ভৈরবে গাজাঁ পাচারকালে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকে করে গাজাঁ পাচার কালে চান মিয়া ও আসাদুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।

রবিবার ভোরে ভৈরবের ষ্টেডিয়াম  এলাকা থেকে সার বোঝাই ট্রাক থেকে ৩৮ কেজি ৫শ গ্রাম গাজাঁসহ মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৬শ ৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঢাকা মেট্রো-ট-১৮-১৬৬১ নম্বরের মাদকবহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃত চাঁন মিয়া নওগাঁর বারা তৈল গ্রামের মৃত আমির হোসেনের পুত্র এবং ট্রাক চালক আসাদুল ইসলাম একই জেলার মুকরামপুর গ্রামের রকিব তালুকদারের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন যোবায়ের (রবিবার) দুপুরে র‌্যাব ক্যাম্প চত্বরে এক সংবাদ সম্মেলনে আটককৃতদের চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তিনি আরো বলেন আটককৃত ট্রাকটিতে মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ সারকারখানা থেকে সার বোঝাই করে পথিমধ্যে হবিগঞ্জের তেলিয়াপাড়া থেকে একটি পিকআপ ভ্যান থেকে ২ বস্তা গাজাঁ লোড করে।

এসব গাজাঁ ময়মনসিংহের শম্ভুগঞ্জে পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিকে পিছু ধাওয়া করে র‌্যাব সদস্যরা। পরে আজ ভোরে ভৈরব ষ্টেডিয়াম এলাকা থেকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ ভৈরবে গাজাঁ পাচারকালে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯