ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান

পোষা টিয়ার জন্য দুই কান কর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৪০৭ বার

পোষা প্রাণির প্রেমে পড়ে মানুষ কত কিছুই না করে। কিন্তু কখনো কি শুনেছেন নিজের কান কেটে ফেলতে? আক্ষরিক অর্থে নিজের দুই কানই কেটেছেন টেড রিচার্ড নামে ৫৬ বছর বয়সী এক ইংল্যান্ডের নাগরিক।

রিচার্ড প্রথমে মুখে, তারপর দুই চোখের মণিতে ট্যাটু করিয়ে ফেলেন যাতে তাঁকে টিয়ার মতোই দেখতে লাগে। তাতেও শখ মিটছিল না। মাথার পাশে দুটো কান যেন বড়ই বেখাপ্পা দেখা যাচ্ছিল। তাই অস্ত্রোপচার করে কান দুটো কেটে নিলেন রিচার্ডস!

কান কাটার পর উচ্ছ্বসিত রিচার্ডস বলেন, আমি খুব খুশি। সারাদিন আয়না দেখেই চলেছি। দারুণ লাগছে দেখতে। একদম আমার টিয়ার মতো। কান কেটে ফেলার পর এবার অস্ত্রোপচার করে নাকের জায়গায় বাঁকানো ঠোঁট বসানোর কথা ভাবছেন রিচার্ডস!

পোষা টিয়ার জন্য দুই কান কর্তন!
রিচার্ডসের সারা শরীরে রয়েছে ১১০টা ট্যাটু। ৫০টি পিয়ার্সিং (ছিদ্র) করেছেন মুখে। এমনকি তার জিহবাও অস্ত্রোপচার করে দুই ভাগ করা হয়েছে। এসবই করেছেন তাঁর প্রিয় টিয়া পাখি এলি, তিয়েকা, তিয়েমে, জেক আর বুবির অনুকরণে।

পোষা টিয়ার জন্য দুই কান কর্তন!
ব্রিস্টলের হার্টক্লিফের বাড়িতে পোষা চার টিয়ার সঙ্গে থাকেন জুতা কারখানার কর্মী রিচার্ডস। প্রথম ট্যাটু করেন ১৯৭৬ সালে। এলি ও তিয়েকা এই দুই পোষা ম্যাকাওয়ের পালকের রঙে রাঙিয়ে নিয়েছেন নিজের মুখ।

পোষা টিয়ার জন্য দুই কান কর্তন!
কে করলেন কান ওড়ানোর মতো এই ভয়াবহ অস্ত্রোপচার? কিছুতেই চিকিৎসকের নাম জানাতে চাননি রিচার্ডস। এই অস্ত্রোপচার কি আদৌ বৈধ?

ব্রিটিশ প্লাস্টিক সার্জন মার্ক প্যাসিফিও বলেন, অত্যন্ত ভয়ানক এই অস্ত্রোপচার। কীভাবে কেউ এমন ভয়বাহ কাজ করতে পারেন সেটাই আশ্চর্যের। দুঃখের বিষয় আমাদের মতো চিকিৎসকরা এই সব অস্বাভাবিকতাকে আমল দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ

পোষা টিয়ার জন্য দুই কান কর্তন

আপডেট টাইম : ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫