ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

নরেন্দ্র মোদির সঙ্গে মমতাও ঢাকায় আসছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫
  • ৭৮৭ বার
শেষ মুহূর্তে বদল না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন মাসের ৬ ও ৭ তারিখ দুদিনের সফরে ঢাকা আসছেন। দিল্লি ও ঢাকা পারস্পরিক আলোচনায় এই দুই দিন চূড়ান্ত করেছে।
পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে গতকাল শনিবার মোদি নিজেই মমতাকে তাঁর সঙ্গে ঢাকায় আসতে অনুরোধ জানান। মমতা সেই অনুরোধ গ্রহণ করেছেন।
মোদি শনিবার দুদিনের সফরে পশ্চিমবঙ্গে যান। সফরের প্রথম দিনেই তিনি কলকাতার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন। সেখানেই মমতাকে তিনি তাঁর সফরসঙ্গী হতে অনুরোধ করেন। মমতা সেই অনুরোধ গ্রহণ করে মোদিকে জানান, তিনি অবশ্যই যাবেন। তবে দিন ক্ষণ চূড়ান্ত করার আগে যেন তাঁর সঙ্গে কথা বলা হয়। কারণ, জুলাই মাসে তাঁর লন্ডন যাওয়ার কথা। তা শুনে প্রধানমন্ত্রী তাঁকে বলেন, জুন মাসের প্রথম সপ্তাহেই তিনি ঢাকা যেতে চাইছেন। মমতা তাঁকে বলেন, তিনি রাজি।
দীর্ঘ টালবাহানা শেষে স্থল সীমান্ত বিল বাস্তবায়নের পর এই চুক্তি দু দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অন্য উচ্চতায় তুলে দেবে বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে জানিয়েছিলেন। এই সফরে সেই চুক্তি বাস্তবায়নের একটি নথিতে দুই প্রধানমন্ত্রী সই করবেন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে দুই দেশের আইন মন্ত্রকের দ্বিমত রয়েছে। বাংলাদেশ মনে করে, তাদের দিক থেকে চুক্তি অনেক আগেই রূপায়িত। বাধা ছিল ভারতের দিক থেকে। চার দশক পর চুক্তি রূপায়ণ করায় এখন ভারতের দিক থেকে একটি ‘লেটার অব র‌্যাটিফিকেশন’ বাংলাদেশকে দেওয়া দরকার। ভারতের আইন মন্ত্রক আবার মনে করছে, সেই ‘লেটার অব র‌্যাটিফিকেশন’-এ বাংলাদেশেরও সই দরকার। কারণ, তাতে বোঝা যাবে দুই দেশই চুক্তি বাস্তবায়নে একমত।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

নরেন্দ্র মোদির সঙ্গে মমতাও ঢাকায় আসছেন

আপডেট টাইম : ০৬:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫