ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তরবঙ্গে চলমান মৃদ্যু শৈত্য প্রবাহ ও প্রচণ্ড শীত উপেক্ষা করে নওগাঁয় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। যত দ্রুত ধান লাগানো যায় ততই ভালো বলে মনে করছেন কৃষকরা। তাই এখন তাদের দম ফেলার ফুরসত নেই। জেলার অবারিত মাঠ জোড়া কলের লাঙ্গল, মেশিন থেকে পানি সরবরাহের শব্দ, বীজতলা থেকে চারা উত্তোলন আর তৈরি জমিতে সেই চারা রোপণের কাজ চলছে। এই শব্দের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে কৃষকের হাঁকডাক আর গানের শব্দ। মাঠে মাঠে যেন সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, এ বছর জেলায় মোট ১ লাখ ৮৮ হাজার ১শ ৮৬ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা সামনে রেখে কৃষকরা তাদের জমিতে চারা রোপন শুরু করেছেন। এ বছর জেলায় অধিকাংশ জমিতে জিরাশাইল জাতের ধান রোপন করা হচ্ছে। রোপনকৃত অন্যান্য জাতের মধ্যে রয়েছে ব্রিধান-২৮ ও ব্রিধান-২৯।

অফিস সূত্রে জানা যায়, এই বোরো মৌসুমে মোট বীজতলা তৈরি করা হয়েছে ১০ হাজার ৬শ ৯০ হেক্টর জমিতে। চলতি বোরো মৌসুমে ৪৮ হাজার ৪শ ১৯ মেট্টিকটন ইউরিয়া সার, ৭৮ হাজার ৫শ ৩৯ মেট্টিকটন টিএসপি সার, ১৪ হাজার ৬শ ৭৬ মেট্টিকটন ডিএপি সার এবং ১১ হাজার ১শ ৮৭ মেট্টিকটন এমওপি সারের চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী এসব সারের মজুদ নিশ্চিত রয়েছে। পুরো মৌসুমে সারের কোন অপ্রতুলতা থাকবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।

অফিস সূত্রে আরো জানা যায়, জেলার ১১টি উপজেলাভিত্তিক বোরো চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে; নওগাঁ সদর উপজেলায় ১৭ হাজার ৬শ ৩৫ হেক্টর, রাণীনগর উপজেলায় ১৮ হাজার ৫শ ৮৫ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮ হাজার ৩শ ৫০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১১ হাজার ৯শ ৭০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৭ হাজার ৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৬ হাজার ৩শ ৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৬ হাজার ১শ ৯৬ হেক্টর, পোরশা উপজেলায় ৮ হাজার ৪শ ৬০ হেক্টর, মান্দা উপজেলায় ২১ হাজার ৫শ ৭০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২১ হাজার ২শ ১৫ হেক্টর জমিতে।

এ পর্যন্ত প্রায় ৭শ ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

আপডেট টাইম : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯