ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাওরে সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন হয়ে উঠছে ফসলের মাঠ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ দোয়ারাবাজার উপজেলার হাওরে সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন হয়ে উঠছে ফসলের মাঠ। উঁচু এলাকার জমির চাইতে হাওরের অনাবাদি জমিতেই এ বছর সরিষা চাষে সাফল্যে আশানুরূপ সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ফলে হাওরপাড়ের দরিদ্র কৃষকেরা রবি মৌসুমে সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছে।

সরজমিনে দেখা যায়, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কালিয়াকান্দি হাওরসহ বিস্তীর্ণ এলাকায় এ বছর কৃষকরা সরিষা চাষ করেছেন। প্রতিটি জমিতেই তরতাজা সবুজ সরিষা গাছগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। ইতিমধ্যে সরিষা ফুল ঝরতে শুরু করে গাছগুলোতে সরিষার দানা বাঁধতে শুরু করেছে।

দোয়ারাবাজার উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নের সদর ইউনিয়নের বড়বন্দ, বাঘরা, সুরমা ইউনিয়নের ভুজনা, শরীফপুর, নরসিংপুর ইউনিয়নের নতুন সিরাজপুর, নাছিমপুর, দোয়ারগাঁও, মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও, দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর, জঙ্গলশ্রী গ্রামে সরিষার চাষাবাদ হয়েছে। এরমধ্যে কালিয়াকান্দি হাওরে এ বছর অনাবাদি জমিতে ব্যাপকভাবে চাষ হয়েছে উন্নত ফলন জাতের সরিষা। এ বছর উপজেলার প্রত্যন্ত এলাকায় মোট ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে।

সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামের কৃষক আবদুল জলিল জানান, এ বছরই তিনি প্রথম হাওরপাড়ে জমিতে সরিষা চাষ করেছেন। তার জমিতে সরিষার গাছগুলো যেভাবে লকলকিয়ে উঠেছে এবং হলুদ ফুলে ছেয়ে গেছে তাতে তিনি এ বছর সরিষার ভালো ফলন পাবেন বলে আশাবাদী। বাঘরা গ্রামের কৃষাণি জাহানারা বেগম জানান, হাওরপাড়ে উঁচু জমিতে সরিষা চাষাবাদ করে আমরা লাভবান। এ বছর ফলনও ভালো হবে বলে আশাবাদী।

টিলাগাঁও গ্রামের কৃষক নুরুল ইসলাম ও ইসলাম উদ্দিন জানান, এবার আবহাওয়া ভালো থাকায় জমিতে সরিষার ফলন ভালো হবে। লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল হোসেন জানান, এবার তিনি অত্যন্ত কম খরচে সরিষা চাষ করেছেন। সরিষার বাড়ন্ত ফুলে ভরা গাছগুলো দেখে তিনি আশান্বিত হয়েছেন এবার সরিষা উৎপাদন করে তিনি লাভবান হতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাওরে সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন হয়ে উঠছে ফসলের মাঠ

আপডেট টাইম : ১২:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯