ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

হঠাৎ প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজেকে হঠাৎ প্রধানমন্ত্রীই শুধু বললেন না ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি নিজেকে একজন হঠাৎ অর্থমন্ত্রী হিসেবেও বর্ণনা করেছেন। তার উত্তরসুরি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে কটাক্ষ করে তিনি বললেন, মিডিয়ার সঙ্গে কথা বলতে কখনো তিনি ভীত ছিলেন না। নিজের লেখা বই ‘চেঞ্জিং ইন্ডিয়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন মনমোহন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ ও টাইমস অব ইন্ডিয়া।

ড. মনমোহন সিং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স (ইউপিএ) সরকারের ১০ বছরের রাজত্বের সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, জনগণ বলে আমি একজন নীরব প্রধানমন্ত্রী ছিলাম। আমি মনে করি এ বইটি নিজেই কথা বলবে। আমি নিয়মিত মিডিয়ার সঙ্গে কথা বলেছি। প্রতিটি বিদেশ সফরে কথা বলেছি। বিদেশ থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করেছি। ড. মনমোহন সিং ২০০৫ সালের একটি ঘটনার বর্ণনা দেন।

তিনি বলেন, ওই সময় ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হলো। কিন্তু আমার কর্মকর্তারা আমাকে সেখানে বক্তব্য না রাখার পরামর্শ দিলেন। বলা হলো কর্মকর্তারা নার্ভাস ছিলেন। তা সত্ত্বেও ওই সংবাদ সম্মেলন হলো সফলভাবে। আক্ষরিকভাবে ওই সংবাদ সম্মেলনের রেকর্ড প্রকাশিত হয়েছে এই বইয়ে।

সূত্রঃ মানবজমিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

হঠাৎ প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং

আপডেট টাইম : ১২:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮