ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতি পদক পেলেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

নগদ ডলারের তীব্র সংকট চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫
  • ৪৪৭ বার

রেকর্ড গড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ হিসাব অনুযায়ী, রিজার্ভ ২ হাজার ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে। দেশে ভার্চুয়াল ডলারের বিশাল এই ভাণ্ডার থাকলেও, নগদ ডলারের তীব্র সংকট চলছে।

পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে কাগুজে ডলার আমদানির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডলার আমদানির জন্য শুল্কমুক্ত সুবিধা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। নগদ ডলার সংকটের মূল কারণ হিসেবে ব্যাংকগুলোর সমন্বয়হীন দর নির্ধারণ ও মুদ্রা পাচারকেই দায়ী করছেন ব্যাংকাররা ।

শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ নানা কাজে বিদেশগামী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু ডলারের পরিমাণ কমে যাওয়ায় এই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা ডলার দিয়েও সেই চাহিদা মেটানো যাচ্ছে না। জরুরি ভিত্তিতে ডলার নোট আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ। জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো এক চিঠিতে এজন্য শুল্ক আরোপ না করার অনুরোধ জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, দেশের বাজারে নগদ বৈদেশিক মুদ্রার যোগান অনেক কমে গেছে। তাই বাড়ছে ডলারের দাম।

কেন্দ্রীয় ব্যাংক এর আগেও ডলার আমদানির উদ্যোগ নিয়েছিল। বিদেশি একটি ব্যাংক আমদানি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেও অতি উচ্চ শুল্কের কারণে পিছু হটে। দীর্ঘদিন ধরে আমদানি বন্ধ থাকার পাশাপাশি হুন্ডি বাজারে উচ্চ মূল্য, ব্যাংকগুলোর সমন্বয়হীন দর নির্ধারণ ডলার সংকট আরো ঘনীভূত করেছে।

এক সিনিয়র ব্যাংকার বলেন, ডলারের সংকট কাটাতে এবং বাজার স্থিতিশীল রাখতে এখন শুল্কমুক্ত আমদানি সুবিধার বিকল্প নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতি পদক পেলেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি

নগদ ডলারের তীব্র সংকট চলছে

আপডেট টাইম : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫