ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ভিকারুননিসার প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় টালমাটাল অবস্থার মধ্যে চলতি বছরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি ও দিবা শাখার প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) এক নোটিশে স্কুল কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দুই শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য যারা লটারিতে নির্বাচিত হয়েছে, তাদের শনিবারের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভর্তির পরবর্তী তারিখ স্কুলের নোটিস বোর্ড, ওয়েবসাইট (www.vnsc.edu.bd) ও অভিভাবকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানিয়ে দেয়া হবে।

এর আগে বাবা-মাকে ডেকে অপমান করায় স্কুলটির নবম শ্রেনির ছাত্রী অরিত্রি অধিকারী আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

অরিত্রির মা-বাবার অভিযোগ, প্রিন্সিপাল তাদের অপমান করায় তার মেয়ে দ্রুত বাসায় চলে যায়। পরে তারা গিয়ে দেখেন অরিত্রি নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আছে।

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, ওই ছাত্রী পরীক্ষার হলে মোবাইল ফোনে নকল দেখে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি পরিদর্শক শিক্ষক বুঝতে পেরে খাতা নিয়ে নেন। তিনি আরও বলেন, মোবাইল ফোনে পুরো বই কপি করা ছিল।

ঘটনার পর রাজধানীর পল্টন থানায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণিশিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন অরিত্রির বাবা।

এ ঘটনায় হাসনা হেনাকে গ্রেফতার করা হলেও পরে জামিনে ছাড়া পান তিনি। হাসনা হেনাকে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবিতে বিক্ষোভ ও অনশন করেন স্কুলটির একদল শিক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ভিকারুননিসার প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত

আপডেট টাইম : ১২:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮