ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মালয়েশিয়াগামী ১০ রোহিঙ্গা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ১০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় আবদুর রহমান নামে এক দালালকে আটক করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝার পাড়ার ফজরুল হকের ছেলে।

উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ। তারা হলেন জিয়া, রশিদ ইল্লাহ, নুর আলম, জাবের, মোকাদেছা, জান্নাত আরা, সেতেরা, জোলেখা, রোজিনা ও সলিকা। তারা সবাই উখিয়া কতুপালং, জাদিমুরা, মৌচনী ও টেকনাফের রোহিঙ্গা শিবিরে থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ৭-এর ইনচার্জ মেজর মেহেদী হাসান। তিনি জানান, সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে আবদুর রহমানের বাড়িতে ওইসব রোহিঙ্গাদের জড়ো করে রাখা হয়েছিল। গোপনে খবর পেয়ে বাড়ি তল্লাশি করে ১০ জনকে উদ্ধার করা হয়। সঙ্গে আবদুর রহমানকেও আটক করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে মেজর মেহেদী আরো বলেন, ১০ হাজার টাকা করে নিয়ে আবদুর রহমান তাদের বাড়িতে নিয়ে আসেন। গভীর সাগরে একটি বড় ট্রলারে তাদের তুলে দেওয়ার কথা ছিল। মালয়েশিয়া পৌঁছার পর আরো দুই লাখ টাকা করে দেওয়ার কথা। রোহিঙ্গা নারীদের সেখানে বিয়ে দেওয়ার লোভ দেখিয়ে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় মানব পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মালয়েশিয়াগামী ১০ রোহিঙ্গা উদ্ধার

আপডেট টাইম : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮