ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ময়মনসিংহ-১: আসনে মনোনয়ন প্রত্যাশী ২৩ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৪৮৫ বার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী ২৩ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১৪ জন, বিএনপির সাতজন ও জাতীয় পার্টির দুজন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান এমপি জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবিরুল ইসলাম বেগ, অধ্যাপক কবিরুল ইসলাম, জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম রানা, ডা. সি এন সরকার চন্দন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, অধ্যক্ষ হেলাল উদ্দিন, ডা. আসাদুজ্জামান আকন্দ সাগর, অধ্যক্ষ মনোয়ার হোসেন মিনার ও টিপু সুলতান।

বিএনপির প্রার্থীরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক এমপি অ্যাডভোকেট আফজাল এইচ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর, খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল, ব্যারিস্টার তমিজ উদ্দিন, মফিজ উদ্দিন ও হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন জাহিদুল ইসলাম পাপ্পু ও অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।

কে হচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থী এই আলোচনা এখন ভোটারদের মনে। এক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার মাঝি হচ্ছেন বর্তমান এমপি জুয়েল আরেং এমনটাই মনে করে আসছেন আওয়ামী সমর্থকদের একাংশ। এছাড়া অপর আরেক মনোনয়ন প্রত্যাশী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, তিনিও হাল ছাড়েননি। ফারুক আহমেদ খান মনোনয়ন পাবেন এমনটাও মনে করছেন তার সমর্থকরা। তবে কঠিন সমীকরণ হচ্ছে বিএনপির মনোনয়ন নিয়ে।

এই আসনে দীর্ঘদিন ধরে মাঠে আছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সবার ওপরে তার নাম থাকলেও সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে সালমান ওমর রুবেলের কাছে। কঠিন সমীকরণ চলছে দুজনের মাঝে।

তৃণমূল গরিব অসহায় মানুষের মাঝে চক্ষু চিকিৎসা ও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করায় সালমান ওমর রুবেল ধানের শীষ প্রতীক পাবেন- এমনটাই মনে করছেন সমর্থকরা। অপরদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আলী আজগর তিনিও মনোনয়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব হিসাব-নিকাশের অবসান হবে অল্প কিছুদিনের মাঝেই, এ অপেক্ষায় রয়েছেন ভোটাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ময়মনসিংহ-১: আসনে মনোনয়ন প্রত্যাশী ২৩ প্রার্থী

আপডেট টাইম : ০৯:১৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮