ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ট্রাফিক আইন ভঙ্গের দায়ে রাজধানীতে ৩৫৫১টি মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৫৫১টি মামলা ও ৩০,৬৭,৯৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১৭টি গাড়ি ডাম্পিং ও ৮৬৯টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৭৩টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহারকরার জন্য ৩টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১২১২টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৪টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭টি মামলা দেওয়া হয়।

১৩ নভেম্বর, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ট্রাফিক আইন ভঙ্গের দায়ে রাজধানীতে ৩৫৫১টি মামলা

আপডেট টাইম : ১২:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮