ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

ইন্দোনেশিয়ায় ১৮৮ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ১৮৮ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় সাগর পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কর্মকর্তাদের আশঙ্কা, ১৮৮ জন আরোহী নিয়ে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ার বোয়িং ৭৩৭ এর যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর সোমবার সকালে নিশ্চিত করেছে ওই বিমান সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ।

ইউসুফ লতিফ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এটি যে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, সোমবার সকাল সাড়ে ৬টায় জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর বিমানটি সাগর অতিক্রম করার সময় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানের গতিপথ পর্যবেক্ষণকারী সংস্থা ফাইটরাডার জানিয়েছে, বিমানটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ক্যাটাগরির। এর ফ্লাইট নম্বর ছিল জেটি-৬১০। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, বিমানটিতে কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

জেটি-৬১০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে যাচ্ছিল। প্লেনটি স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। এক ঘণ্টা পরই প্লেনটির সেখানে অবতরণের কথা ছিল। প্লেনটিতে কতজন যাত্রী ছিলেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

ইন্দোনেশিয়ায় ১৮৮ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আপডেট টাইম : ১০:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮