ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মাদকে জড়িত পুলিশের জন্য চাকরিচ্যুতি ও জেল দুটিই রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৩২১ বার

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে তাহলে তাকে শুধুমাত্র ডিপার্টমেন্ট থেকে বেরই করে দেয়া হবে না, তার বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করে জেলহাজতে পাঠিয়ে দেয়া হবে।

শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি।

পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

আইজিপি আরো বলেন, শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। শুধু আইন দিয়ে মাদক সমস্যা সমাধান হবে না। এর বিরুদ্ধে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। বাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টির মাধমে মাদক রোধ করা সম্ভব।

চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী। অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার শামসুন্নাহার বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাদকে জড়িত পুলিশের জন্য চাকরিচ্যুতি ও জেল দুটিই রয়েছে

আপডেট টাইম : ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫