ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীতে ৩১৮২ মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

অভিযানকালে রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৩১৮২টি মামলা ও ২১,৯৭,৯০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে ০৮টি গাড়ি ডাম্পিং ও ৪৮৩টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৯৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ০৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ০৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫৪টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি মামলা দেওয়া হয়।

১৯ অক্টোবর’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীতে ৩১৮২ মামলা

আপডেট টাইম : ০১:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮