ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে স্বজনরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৩৪৬ বার

ফাঁসির আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন। মুজাহিদের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আলী আহমেদ মাবরুবসহ মুজাহিদের তিন ছেলে, এক মেয়ে এবং স্ত্রী শুক্রবার সকাল ১০টা ৪০ এ কারা ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন।
এর আগে, আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করলে পরদিন দুই আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিনে কারা কর্তৃপক্ষ সাকা ও মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায়, শুরু হয় রায় পুনর্বিবেচনার আবেদনের দিন গণনা।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত ২ অক্টোবর মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তার পাঁচ আইনজীবী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ‘আইন অনুযায়ী যেভাবে অগ্রসর হওয়ার কথা, আমরা সেভাবেই অগ্রসর হবো’।
উল্লেখ্য, ৬৭ বছর বয়সী মুজাহিদ নিয়ম অনুযায়ী রিভিউ আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন। রিভিউ নিষ্পত্তির আগে তার দণ্ড কার্যকর করা যাবে না। কাশিমপুর কারাগারে অবস্থানরত ৬৬ বছর বয়সী সাকা চৌধুরীর ক্ষেত্রেও একই নিয়ম ও সময় প্রযোজ্য হবে। দুজনই ইতোমধ্যে রিভিউ আবেদন করার কথা আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন। রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে স্বজনরা

আপডেট টাইম : ১২:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫