ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

যুক্তরাষ্ট্রকে প্রশংসায় ভাসালেন সৌদি প্রিন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ‘দুই সপ্তাহও’ চলতে পারবে না- ট্রাম্পের এমন সতর্কবার্তার কয়েকদিন পরই যুক্তরাষ্ট্রের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ট্রাম্প প্রশাসন সম্পর্কে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গকে বিন সালমান জানান, ট্রাম্পের সঙ্গে কাজ করতে পছন্দ করি আমি। মধ্যপ্রাচ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অর্জন অনেক। খবর আল জাজিরা।

৩৩ বছর বয়সী এই প্রিন্স আরো বলেন, মিত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। এটা মেনে নিতে হয়। তার ভাষায়- যেকোনও বন্ধু ভালো এবং খারাপ দুই ধরনের কথাই বলবে। আপনার সম্পর্কে ভালো কথা বলছে এমন শতভাগ বন্ধু পাবেন না আপনি। এমনকি পরিবারেও এটা হয় না।

এর আগে বুধবার মিসিসিপি ক্যাম্পেইন র‍্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা তুলে নিলে সৌদি আরব ‘দুই সপ্তাহও’ টিকবে না। আমরা তাদেরকে সুরক্ষা দেই। আপনারা তাদের সম্পদশালী বলবেন? আমি কিং সালমানকে পছন্দ করি। তাকে বলেছিও- আমরা তোমাদের সুরক্ষা দিচ্ছি। আমাদের ছাড়া তোমরা দুই সপ্তাহও থাকতে পারবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক

যুক্তরাষ্ট্রকে প্রশংসায় ভাসালেন সৌদি প্রিন্স

আপডেট টাইম : ১১:১৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮