ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যে ঠিকানায় স্থান হলো কুকুরে কামড়ে খাওয়া সেই শিশুটির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • ৩৫৮ বার

কুকুরে কামড়ে খাওয়া সেই শিশুটি এখন নতুন ঠিকানায়। রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকায় কুকুরের মুখ থেকে উদ্ধার করা শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। এ কথা জানিয়েছেন চিকিৎসক।

২৪ দিন বয়সী শিশুটিকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করা হবে বলে জানান ওই চিকিৎসক।

হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরপর থেকে শিশুটির ঠিকানা হবে শিশু নিবাসে। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।

শিশুটি বর্তমানে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লার তত্ত্বাবধানে আছে। তিনি জানান, শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। কুকুরের কামড়ে নাক ও মুখের ক্ষত শুকিয়ে গেছে। শিশুটি ফিডারে দুধ খেতে পারে। তার ওজন আড়াই কেজি বলে জানান তিনি।

এ ব্যাপারে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, অভিভাবকহীন শিশুটিকে আজ ঢামেক হাসপাতালের সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করা হবে। সেখান থেকে তার ঠিকানা হবে শিশু নিবাসে।

এরই মধ্যে শিশুটিকে দত্তক হিসেবে নিতে অনেকেই ইচ্ছাপোষণ করেছেন বলে জানান তিনি। কিন্তু আদালতের নির্দেশনা না থাকায় শিশুটিকে কাউকে দেয়া হয়নি।

তবে শিশুটিকে কেউ নিতে চাইলে আদালতের মাধ্যমে নিতে হবে বলে জানান মিজানুর রহমান।

রাজধানীর পুরাতন বিমানবন্দরের ভেতরে ঝোঁপঝাড়ে ফেলে রেখে যাওয়া নবজাতকটিকে একটি কুকুর কামড়াতে শুরু করলে চিৎকার শুনে পাশে খেলারত কয়েকজন শিশু এগিয়ে যায়। তাদের দেখে কুকুরটি পালিয়ে যায়। পরে নবজাতকটিকে উদ্ধার করে জাহানারা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা। শিশুটিকে উদ্ধারের পর ঢামেকে নিয়ে আসেন তিনি।

উল্লেখ্য, নবজাতকটিকে উদ্ধার করা হয় গত ১৫ সেপ্টেম্বর দুপুরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যে ঠিকানায় স্থান হলো কুকুরে কামড়ে খাওয়া সেই শিশুটির

আপডেট টাইম : ১০:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫