ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

এক রাতের সহবাস পরকীয়া নয়: হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫
  • ৫৬৩ বার

বন্ধু বা বান্ধবির সঙ্গে যদি আপনি একরাত কাটান তাহলে সেটাকে আর যাই হোক পরকীয়া বলা যাবে না। এটাকে আপনি একরাত্রির সহবাস বা অনিচ্ছাকৃত ভুল বলতে পারেন। আজ বুধবার পরকীয়া বিষয়ক একটি মামলায় এমনই যুগান্তকারী রায় দিল ভারতের গুজরাট রাজ্যের হাইকোর্ট।

আদালত তার পর্যবেক্ষণে আরও বলেছে, কোনও নারী-পুরুষের মধ্যে আকস্মিক যৌনমিলন হলে সেটাকে পরকীয়া হিসাবে আখ্যায়িত করা ঠিক হবে না, উচিতও নয়। অনিচ্ছাকৃত তাৎ‌ক্ষণিক ভুল হিসেবেই তা গণ্য করা ঠিক।

সম্প্রতি গুজরাটের এক নারী তার স্বামীর কাছ থেকে খরপোষ চেয়ে আদালতে যান। তাঁর আর্জি ছিল, স্বামী তাঁকে বাড়িতে থাকতে দিচ্ছে না। তাঁর এক নাবালক সন্তানও রয়েছে। তারও দেখভাল করতে চাইছেন না স্বামী। বিচার প্রক্রিয়া চলাকালে ওই মহিলা স্বীকার করেন, পর পুরুষের সঙ্গে দীর্ঘ দিন ধরে তাঁর পরকীয়া সম্পর্ক রয়েছে। অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়েছেন একাধিক বার। এমনকি তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীনও বন্ধুর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন। ওই মামলায় নিম্ন আদালতের রায় ছিল, নাবালক সন্তানের দায়িত্ব নিতে হবে বাবাকে এবং তার খরপোষ জোগাতে হবে। কিন্তু স্ত্রীর দেখভাল তিনি না-ও করতে পারেন।

এই রায় দেওয়ার সময়ই নিম্ন আদালতের পর্যবেক্ষণ ছিল, কোনও মহিলা বা পুরুষ যদি স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনও পুরুষ বা মহিলার সঙ্গে একরাত্রির সহবাস করে থাকেন বা এক দু’বার যৌনমিলন করে থাকেন, তাহলে তা কখনওই ব্যাভিচার বলা যায় না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুলও হতে পারে।

নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা। বুধবার হাইকোর্টও নিম্ন আদালতের রায়ই বজায় রেখে জানিয়ে দেয়, এক রাতের কোনও অনিচ্ছাকৃত বা তাত্‍‌ক্ষণিক দুর্বলতাকে পরকীয়া বলা যায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

এক রাতের সহবাস পরকীয়া নয়: হাইকোর্ট

আপডেট টাইম : ১১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫