ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

অষ্টগ্রামের হাওরে ঘুরে এলাকার জনগণের খোঁজখবর নিলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরাঞ্চলে পাঁচ দিনের সফরে থাকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খোঁজখবর নিচ্ছেন অষ্টগ্রামের সকল মানুষের। খেলা করছেন স্কুলের বাচ্চাদের সঙ্গে। পরিদর্শন করছেন সড়কসহ হাওরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিকের গাড়িতে করে অষ্টগ্রাম উপজেলার নির্মানাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এছাড়াও অষ্টগ্রাম থেকে নোয়াগাঁও ও অষ্টগ্রাম-কাস্তুল-ভাতশালা রাস্তার কাজও দেখেন তিনি।

অষ্টগ্রাম-নোয়াগাঁও পরিদর্শনের সময় রাষ্ট্রপতি সেখানকার মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজখবর নেন। পরে অষ্টগ্রামের ভাতশালা গ্রামে শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় ব্যয় করেন এবং তাদের খোঁজখবর নেন।

03

এসময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, আইনজীবী সৈয়দ শাহজাহান, আইনজীবী ফাইজুল হক হায়দারী বিপ্লব, ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ, কাছেদ মিয়া, নারী নেত্রী সৈয়দা নাসিমা রীতাসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামরিক-বেসামরিক বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ ডাকবাংলোতে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর রাষ্ট্রপতি ইটনা উপজেলা পরিদর্শনে যান এবং সেখানে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজের ফলক উন্মোচন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

অষ্টগ্রামের হাওরে ঘুরে এলাকার জনগণের খোঁজখবর নিলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮