ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হাওর অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৬০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হাওর অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অষ্টগ্রাম আবদুল হামিদ অডিটোরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের ভাগ্য পরিবর্তনে স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগান।

তিনি বলেন, ‘সার্বিক উন্নয়নে খোলা মনে যৌথভাবে কাজ করুন।’ রাষ্ট্রপতি হামিদ যে কোনো উন্নয়ন কর্মকান্ডে পরিবেশকে অগ্রাধিকার দেয়ার বিষয় বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন, যাতে হাওর অঞ্চলের পরিবেশের কোন ক্ষতি না হয়।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনার এলাকার উন্নয়নের চেষ্টা করুন। গরীবের সার্বিক অবস্থার উন্নয়ন যদি সম্ভব হয়, তাহলে গোটা দেশ উন্নত হবে।’

রাষ্ট্রপতি হামিদ জনগণের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধির কাছে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে। তারা যদি সমস্যা সমাধানে অক্ষম হয়, তাহলে প্রয়োজনে বিষয়টি আমি দেখবো। রাষ্ট্রপতি এ সময় সভায় আগতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্থানীয় মতবিরোধের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে বিরোধ সমাধানের জন্য শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। তিনি জনগণের আশা-আকাঙ্খার কথা মাথায় রেখে দেশের কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হাওর অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৫:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮