ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন বুশরা ও নওশিন রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

রিভিউ আবেদন করবেন সাকা চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫
  • ৩৬২ বার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আগামী ১৪ অক্টোবরের মধ্যে আবেদন জানাবেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানী দেখা করলে এ বিষয়ে নির্দেশনা দেন সাকা চৌধুরী।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বিকেল সোয়া ৩টা থেকে প্রায় আধা ঘণ্টা সময় নিয়ে ফাঁসির সেলে বন্দি সাকা চৌধুরীর সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার সাকা চৌধুরী রিভিউ আবেদন করবেন বলে তার আইনজীবীরা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে কোন গ্রাউন্ডে রিভিউ চাওয়া হবে, সে বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা জানতেই কারাগারে যান বলে জানান হুজ্জাতুল ইসলাম। সাকার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল পৌনে ৫টার দিকে তিনি কারা ফটকে সাংবাদিকদের জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন।

আগামী ১৪ অক্টোবরের মধ্যে রিভিউ পিটিশন ফাইল করা হবে। আইনজীবী হুজ্জাতুল জানান, আদালতের রায়ে যেসব অসঙ্গতি রয়েছে, সে বিষয়গুলো তিনি (সাকা) চিহ্নিত করে দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন, সে পয়েন্টগুলো রিভিউ পিটিশনে রেডি করে ফের তার কাছে নিয়ে আসা হবে।

আইনজীবী জানান, সাকা চৌধুরী স্বাভাবিক রয়েছেন। খাওয়া-দাওয়া করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

রিভিউ আবেদন করবেন সাকা চৌধুরী

আপডেট টাইম : ১২:৫৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫