ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

স্ত্রী’র পাশে থাকতে সাকিবের “ছুটি”

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
  • ৫০৪ বার

নতুন অতিথি আসছে। এই সময় স্ত্রী’র পাশে থাকা স্বামীর ‘একান্ত কর্তব্য’। তবে সেই কর্তব্য অনেক সময় ক্রিকেটার স্বামীরা পালন করতে পারেন না। কিন্তু সাকিব ঠিকই গর্ভবতী স্ত্রী শিশিরের পাশে থাকতে চাইছেন। বিসিবি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সাকিবের ছুটি অনুমোদিত হয়েছে।

সাকিব এখন ছুটিতে গেলে জাতীয় লিগের পরবর্তী কয়েক রাউন্ড খেলতে পারবেন না। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে দ্বিতীয় রাউন্ডেও তিনি মাঠে নামেননি।

সাকিবের স্ত্রী এখন আমেরিকায়। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন।

বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, নভেম্বরে জিম্বাবুয়েকে ঢাকায় আনার চেষ্টা করছে বোর্ড। জিম্বাবুয়ে প্রস্তাবে রাজি হলে সাকিব একটু আগেভাগে দেশে ফিরতে পারেন।

আরেকটি সূত্র বলছে, জিম্বাবুয়ে দুই টেস্ট খেলতে নভেম্বরে বাংলাদেশে আসলেও সাকিব দেশে ফিরতে চাইছেন না। তিনি বিষয়টি বিসিবির হাতে ছেড়ে দিয়েছেন। বিসিবি যদি প্রয়োজন মনে করে, তবেই আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন মি. অলরাউন্ডার।

জানুয়ারিতে জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা রয়েছে। ওই সফরে তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে খেলার কথা দুই দলের। কিন্তু বিসিবি চাইছে নভেম্বরে টেস্ট সিরিজ খেলে ফেলতে। আজকাল জিম্বাবুয়েকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

স্ত্রী’র পাশে থাকতে সাকিবের “ছুটি”

আপডেট টাইম : ১১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫