ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আব্বা কোইচে এমপির নামে কেস করবে, তার শাস্তি হোবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • ৪০৭ বার

মদ্যপ অবস্থায় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গুলি করে শুক্রবার ভোরে শাহাদাত হোসেন সৌরভকে (৯) গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় সৌরভকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, অপারেশনের পর সৌরভ এখন আশঙ্কামুক্ত। তবে সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।
মোবাইল ফোনে সৌরভ জানায়, ‘আব্বা কোইচে এমপির নামে কেস করবে। তার শাস্তি হোবে। হামার নাকান ছোট মানষেক তোমরা (সাংবাদিক) যে ভালবাসা দিচ তা মোর চোকোত কান্দন আনি দিচে। সোগগুলা পেপারিং মুই দেকচোম।’
সৌরভের বাবা সাজু মিয়া কান্না জড়িত কণ্ঠে বললেন, দোয়া করেন মোর ছোলটা যানি সুস্ত হয়া ওটে।
উল্লেখ্য, শুক্রবার ভোর সাড়ে ৫টায় চতুর্থ শ্রেণির ছাত্র শিশু সৌরভ তার এক আত্মীয়সহ রাস্তায় হাটাহাটি করার সময় সুন্দরগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় গোপালচরণ এলাকায় গুলিবিদ্ধ হয়। পরিবারের অভিযোগ মাতাল অবস্থায় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন ভোরে তার নিজস্ব গাড়িতে করে যাওয়ার সময় রিভালবার দিয়ে গুলি ছুঁড়লে সৌরভ আহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আব্বা কোইচে এমপির নামে কেস করবে, তার শাস্তি হোবে

আপডেট টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫