ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মিঠামইন উপজেলায় ছোটদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ২৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
  • ৬১২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে ঈদ প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্তার উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আরো ২৬ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কাটখাল ইউনিয়নের চরকাটখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে কাটখাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হোসেন মিয়া ও সাবেক ইউপি সদস্য লফিত মিয়া গ্রুপের লোকজন চরকাটখাল গ্রামের মসজিদ খেলার মাঠে ঈদ প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। গতকাল বিকেলে খেলাকে কেন্দ্র করে এ দু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার তৈরি হয়। এর জেরে সকালে দুই গ্রুপের লোকজন কাটখাল নতুন বাজারে তর্ক-বির্তকে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়। গুরুতর আহত আক্তার উদ্দিনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন মেম্বার, লোকমান, আবুল হোসেন, জয়নাল, বুলবুল, আহাদ, শাহিন, মামুন, আবুল হাশেম, লাকসাব, জাহাঙ্গীর, সেলিম, আব্দুর রহিম, আব্দুল করিম, আবু বকর, জামির হোসেন, জামাল, আলাল ও হারিছকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মিঠামইন উপজেলায় ছোটদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ২৬

আপডেট টাইম : ১২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮