ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
  • ৭২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বর্ণবাদমূলক তিক্ততার মধ্যেই দেশটির সিনেটে প্রথমবারের মতো এক মুসলিম নারী সদস্য হয়েছেন। তিনি মেহরিন ফারুকি। পাকিস্তানে জন্ম নেওয়া মেহরিন বিবিসিকে বলেছেন, এই বৈচিত্র্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে যাচ্ছে।

আজ বুধবার নিউ সাউথ ওয়েলসের একটি শূন্যপদ পূরণে গ্রিন্স পার্টির এই সাংসদকে নির্বাচিত করে সিনেট। আগামী সপ্তাহে শপথ নিতে যাওয়া মেহরিন গণহত্যা সংক্রান্ত ইস্যু ব্যবহার করে ফ্রেসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করে আসছিলেন। সিনেট সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদে প্রথম বক্তব্যে বুধবার তিনি বলেন, অ্যানিং লাখ লাখ অস্ট্রেলিয়ানের মুখে ঘৃণা ও বর্ণবাদের বমি উদগিরিত করছেন।

উল্লেখ্য, অভিবাসন নীতি আরও কঠোর করে শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ার পুনর্জীবনের আহ্বান জানিয়ে আসছেন দেশটির স্বতন্ত্র সিনেটর ফ্রেসার অ্যানিং। তৃতীয় বিশ্ব থেকে মুসলিম ও ইংরেজি না জানা অভিবাসীদের অস্ট্রেলিয়ায় আসা বন্ধ করতে পারলে দেশটির বেশিরভাগ সমস্যার সমাধান হবে বলেও সম্প্রতি মন্তব্য করেন অস্ট্রেলিয়ার এই স্বতন্ত্র সিনেটর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর

আপডেট টাইম : ০৭:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮