ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন বুশরা ও নওশিন রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

আটক জাপা এমপি হান্নানসহ ৪ জন কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৪২৮ বার

মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় সংসদের ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা এম এ হান্নান, তার ছেলে রফিক সাজ্জাদ, ময়মনসিংহ থেকে গ্রেফতার মিজানুর রহমান মিন্টু ও ডা. খন্দকার গোলাম সাব্বির আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুক্রবার বন্ধ থাকায় তাদের ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠেনোর আদেশ দেন তিনি।

রাজধানীর গুলশানের আজাদ মসজিদ সংলগ্ন বাসা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এম এ হান্নান ও তার ছেলেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। পরে তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।

একইদিন বিকেলে ময়মনসিংহ শহর থেকে মিজানুর রহমান মিন্টু (৬৩), ডা. খন্দকার গোলাম সাব্বির আহমেদ (৬৯) এবং ত্রিশাল উপজেলা সদর থেকে হুরমুজ আলীকে (৭১) গ্রেফতার করা হয়।

হুরমুজ আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শুক্রবার আদালতে তাকে হাজির করা হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এবং ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

আটক জাপা এমপি হান্নানসহ ৪ জন কারাগারে

আপডেট টাইম : ০৯:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫