ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঈদে মুক্তির প্রহর গুনছে যেসব ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
  • ৫০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বড় উৎসবেই মূলত ছবি মুক্তির হিড়িক পড়ে। প্রতিবারের মতো এবারও সেটির ব্যতিক্রম হবে না। অাসছে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে পাঁচটি ছবি। ঈদুল ফিতরে চারটি ছবি মুক্তি পেয়েছিল। যার মধ্যে তিনটি ছবিই শাকিব খানের ছিল। অন্যটি সিয়াম ও পূজার। তবে আসছে ঈদে এক ছবি নিয়েই মাঠে নামছেন শাকিব। বাকি চারটিতে দেখা যাবে ভিন্ন ভিন্ন নায়ক-নায়িকাকে।

এগুলো হল শাকিব খান ও বুবলীর ‘ক্যাপ্টেন খান’, সায়মন ও মাহির ‘জান্নাত’, রোশান ও ববির ‘বেপরোয়া’, সায়মন ও অধরার ‘মাতাল’, বাপ্পী চৌধুরী ও এমির ‘ডনগিরি’। যদিও শাকিব খানের দুটি ছবি মুক্তির তালিকায় রয়েছিল। তবে এরমধ্যে ‘নোলক’ মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে না বলে জানান ছবির সংশ্লিষ্টরা।

মুক্তির আগেই শাকিব ও ববির ‘নোলক’ ছবিটি বেশ আলোচনায় আসে। যদিও ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আসছে ঈদেও শাকিবের বিপরীতে সেই বুবলীকেই দেখা যাবে। ক্যাপ্টেন খানের কাজ প্রায় শেষের দিকে। তবে গানের শুটিংগুলো এখনো বাকি রয়েছে। সেগুলোর শুটিং করতেই ব্যাংককে উড়াল দিয়েছেন শাকিব ও বুবলী।

অন্যদিকে ঈদে সিয়াম ও পূজার নতুন ছবি ‘দহন’-মুক্তির কথা ছিল। কিন্তু রোশান ও ববির বেপরোয়ার কারণে দহনের মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ছবিটি মুক্তি পাবে ঈদের ১০-১৫ দিন পর। এছাড়া সায়মন ও মাহির ‘জান্নাত’ বেশ আলোচনায় আছে। ছবিটি ঈদে ভালো ব্যবসা করবে বলে ধারণা করছেন ছবির সংশ্লিষ্টরা।

ঈদে সায়মনের আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘মাতাল’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছন নাবাগত নায়িকা অধরা। ছবিটি পরিচালনা করেছেন শাহীন-সুমন।

এই ঈদে বাপ্পী চৌধুরীর একটি ছবি মুক্তি পাচ্ছে। শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ডনগিরি’ শিরোনামে এই ছবিতে আরো অভিনয় করেছেন আনিসুর রহামন মিলন। এছাড়াও দেখা যাবে নবাগত নায়িকা এমিয়া এমিকে।

এখন পর্যন্ত এই ছবিগুলো ঈদুল আজহায় মুক্তির প্রহর গুনছে। তবে ঈদের আগের মুহূর্তে শিডিউলের পরিবর্তনও হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঈদে মুক্তির প্রহর গুনছে যেসব ছবি

আপডেট টাইম : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮