ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাল ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভাইজান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
  • ৬৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এর আগে কলকাতায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি। কাল বাংলাদেশের ১০৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে এটি। ছবিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল ও রজতাভ দত্ত প্রমুখ। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।

বাংলাদেশে ছবিটির আমদানি কারক প্রতিষ্ঠান ‘এন ইউ আহমেদ ট্রেডার্স’ কর্তৃপক্ষ জানায়, “চড়া মূল্য (এমজি) দিয়ে দেশের সিনেমাহল মালিকরা ‘ভাইজান এলো রে’ প্রদর্শন করতে যাচ্ছে। তার পরও হল মালিকদের মাঝে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের প্রত্যাশা এই ছবি দিয়ে অনেকদিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেবেন।’’

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষনায়ক শাকিব খান। এতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবির চেয়ে ‘ভাইজান এলো রে’ ছবিটি ‘এভারেজ’ ব্যবসা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাল ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভাইজান

আপডেট টাইম : ০৪:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮