ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিমান দুর্ঘটনায় প্যারাগুয়ের দুই মন্ত্রী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন প্যারাগুয়ের কৃষি মন্ত্রণালয়ের দুই মন্ত্রী। এতে বিমানচালকসহ নিহত হন আরও দুইজন। দেশটির রাজধানীর দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। আনাদলুর সংবাদ। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান লুইস অ্যাগুইরে সরকারি রেডিওতে জানান,  গত বুধবার তাদেরকে বহন করা দুই ইঞ্জিন বিশিষ্ট একটি ছোট বিমান উড়ার সাথে সাথেই নিখোঁজ হয়ে যায়।

১৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে আয়োলাস শহরের বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানটির সন্ধান পান তারা।

বিমান দুর্ঘটনায় নিহতরা হলেন, কৃষিমন্ত্রী লুইস জিনেটিং, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভাইসেন্টে রামিরেজ। তাদের সাথে মারা যান এক সরকারি কর্মকর্তা লুইস চ্যারোট্টি এবং বিমানচালক জেরাডো লোপেজ।

অনুসন্ধান ও উদ্ধার কমিটির সদস্য রোক গঞ্জালেস জানান, বিমানটির সকল যাত্রীই নিহত হয়েছেন।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে রাজধানী আসুনসিওন থেকে উড়ে যাওয়ার কয়েক মিনিট পর থেকে কন্ট্রোলরুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি।

অ্যাগুইরে বলেন, আচমকা এমন ঘটনা ঘটে। ক্যামেরা দেখা যাচ্ছে উড্ডয়নের দুই কি তিন মিনিটের মধ্যে এটি বিধ্বস্ত হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক রুবেন অ্যাগুলার বলেন, অনুসন্ধানকারীরা ৪ জনের মৃতদেহই উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিমান দুর্ঘটনায় প্যারাগুয়ের দুই মন্ত্রী নিহত

আপডেট টাইম : ০৪:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮